• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পদ্মার এক কাতলের দাম ৫৭ হাজার টাকা, ওজন ২৩ কেজি পুলিশের গোপন তথ্য আ.লীগের পলাতক মন্ত্রীর কাছে, নজরদারিতে এসপির দুই ফোন এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে বোমা হামলা, খেলাফত মজলিসের নিন্দা গাজা গণহত্যায় সহায়তা, আইসিসিতে ট্রাম্প-রুবিওর বিচার চাইলেন মার্কিনিরা আ.লীগের পরিকল্পনায় কুষ্টিয়ার গ্রামের বাড়িতে আগুন: এমপি নুসরাত মুুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫ গাজায় হাসপাতালে ইসরাইলি হামলাকে ‘যুদ্ধাপরাধ’ আখ্যা ইসলামিক জিহাদের জলবায়ু সংকটে ক্ষতিগ্রস্ত দেশ অনুদান চায়, ঋণ নয় নীলফামারীতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস হিন্দু নারীর অন্ত্যেষ্টিক্রিয়ায় দরজা খুলে দিল মসজিদ

পুলিশের গোপন তথ্য আ.লীগের পলাতক মন্ত্রীর কাছে, নজরদারিতে এসপির দুই ফোন

Reporter Name / ১৭ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ১৮: ২৪

পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য আওয়ামী লীগের পলাতক এক মন্ত্রী ও দলটির নেতাকর্মীদের কাছে সরবরাহের অভিযোগ উঠেছে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) ডেপুটি কমান্ড্যান্ট পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। এ অভিযোগের তদন্তে তাঁর ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মুঠোফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এর আগে দুই গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্য দিয়ে তাঁকে নজরদারিতে রাখা হয়।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, প্রাথমিক অনুসন্ধানে আওয়ামী লীগের পলাতক এক মন্ত্রীর কাছে পুলিশের তথ্য সরবরাহের বিষয়টি সামনে এসেছে। এখন ওই মন্ত্রীর সঙ্গে জাহাঙ্গীর আলমের যোগাযোগের ধরন, তথ্য আদান-প্রদানের মাধ্যম এবং পুলিশের কোনো ধরনের তথ্য বাইরে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে আ.লীগের ওই মন্ত্রীর নাম বলেনি তদন্ত কর্মকর্তারা। তবে অভিযোগের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি পুলিশ।

জিজ্ঞাসাবাদে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগ অস্বীকার করেছেন জাহাঙ্গীর আলম। তাঁর দাবি, মুঠোফোন হ্যাক হয়েছে। এ ঘটনায় গত বুধবার নগরের খুলশী থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি।

চট্টগ্রাম রেঞ্জ পুলিশ সূত্র জানায়, সম্প্রতি রেঞ্জ ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরীর কাছে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে একটি বার্তা আসে। তাতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে তাঁর যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ তথ্য সরবরাহের অভিযোগ করা হয়। বিষয়টি গুরুত্ব দিয়ে যাচাইয়ের উদ্যোগ নেন ডিআইজি। তদন্তের দায়িত্ব দেওয়া হয় রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলামকে।

তদন্তের অংশ হিসেবে গত মঙ্গলবার জাহাঙ্গীর আলমের ওপর নজরদারি শুরু হয়। এ জন্য দুই ডিবি সদস্যকে দায়িত্ব দেওয়া হয়। তাঁর গতিবিধি পর্যবেক্ষণের পাশাপাশি ব্যক্তিগত ও দাপ্তরিক মুঠোফোন দুটি জব্দ করা হয়। পরে ফোন দুটি ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়।

ফোনে যোগাযোগের সূত্র খুঁজছে পুলিশ

সংশ্লিষ্টরা জানান, জাহাঙ্গীর আলমের ব্যবহৃত দুটি মুঠোফোন এখন তদন্তের গুরুত্বপূর্ণ উপাদান। এসব ফোনের তথ্য বিশ্লেষণ করে তাঁর যোগাযোগের পরিধি, কার সঙ্গে কখন যোগাযোগ হয়েছে এবং অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট কোনো তথ্য-উপাত্ত রয়েছে কি না, তা যাচাই করতে চায় তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা।

বিশেষ করে আওয়ামী লীগের পলাতক ওই মন্ত্রীর সঙ্গে তাঁর যোগাযোগের কোনো তথ্য পাওয়া যায় কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পুলিশের অভ্যন্তরীণ বা অভিযানসংক্রান্ত কোনো স্পর্শকাতর তথ্য বাইরে সরবরাহ করা হয়েছিল কি না, সেটিও তদন্তের আওতায় রয়েছে।

অভিযোগের মুখে থাকা পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জিজ্ঞাসাবাদে নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের বিষয়টি অস্বীকার করেছেন। তাঁর দাবি, মুঠোফোন হ্যাক হয়েছে। এ বিষয়ে গত বুধবার খুলশী থানায় একটি সাধারণ ডায়েরি করেন তিনি। তবে তাঁর জিডিতে কী ধরনের হ্যাকিংয়ের অভিযোগ করা হয়েছে, কখন থেকে তিনি বিষয়টি বুঝতে পেরেছেন কিংবা কারও বিরুদ্ধে সন্দেহ প্রকাশ করেছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

জিডির বিষয়ে জানতে চাইলে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, ‘অনেক তো জিডি হয়। খুঁজতে হবে। আমি বাইরে, থানায় গেলে খুঁজে বলতে পারব।’

একদিকে ফোন হ্যাক হওয়ার দাবি, অন্যদিকে একই ফোনের তথ্য বিশ্লেষণ করে যোগাযোগের সূত্র খুঁজছে পুলিশ। ফলে ফরেনসিক পরীক্ষার ফলাফল তদন্তে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সংশ্লিষ্টতা পেলে বিভাগীয় ব্যবস্থা

চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার আমরা তাঁকে দুজন ডিবি সদস্য দিয়ে নজরদারিতে রাখি। ওই দিন তাঁর দুটি মোবাইল ফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পাঠিয়েছি।’

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর আলম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগ অস্বীকার করেছেন। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। এতে তাঁর সংশ্লিষ্টতা পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এখন তাকে দুজন ডিবি সদস্য সার্বক্ষণিক নজরদারিতে রাখছেন।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, ‘তদন্তের আগে আমি কিছু বলতে চাচ্ছি না।’

মোহাম্মদ জাহাঙ্গীর আলম বর্তমানে চট্টগ্রাম রেঞ্জের আরআরএফের ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে কর্মরত। ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন। এর আগে তাঁকে আটকের খবর পুলিশ সদস্যদের মধ্যে ছড়িয়ে পড়লেও রেঞ্জ ডিআইজি জানিয়েছিলেন, তাঁকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। তাঁর বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর তদন্তের স্বার্থে শুধু দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!