• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পদ্মার এক কাতলের দাম ৫৭ হাজার টাকা, ওজন ২৩ কেজি পুলিশের গোপন তথ্য আ.লীগের পলাতক মন্ত্রীর কাছে, নজরদারিতে এসপির দুই ফোন এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে বোমা হামলা, খেলাফত মজলিসের নিন্দা গাজা গণহত্যায় সহায়তা, আইসিসিতে ট্রাম্প-রুবিওর বিচার চাইলেন মার্কিনিরা আ.লীগের পরিকল্পনায় কুষ্টিয়ার গ্রামের বাড়িতে আগুন: এমপি নুসরাত মুুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫ গাজায় হাসপাতালে ইসরাইলি হামলাকে ‘যুদ্ধাপরাধ’ আখ্যা ইসলামিক জিহাদের জলবায়ু সংকটে ক্ষতিগ্রস্ত দেশ অনুদান চায়, ঋণ নয় নীলফামারীতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস হিন্দু নারীর অন্ত্যেষ্টিক্রিয়ায় দরজা খুলে দিল মসজিদ

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে বোমা হামলা, খেলাফত মজলিসের নিন্দা

Reporter Name / ২০ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ১৭: ৪৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে বোমা হামলা ও অগ্নিসংযোগের ন্যক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও গভীর ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান।

বিবৃতিতে মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, ‘একজন সংসদ সদস্যের বাড়িতে বোমা হামলা এবং বাড়ির একটি বড় অংশ জ্বালিয়ে-পুড়িয়ে ধ্বংস করে দেওয়ার ঘটনা কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসী তৎপরতা নয়; এটি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং ফ্যাসিবাদী অপশক্তির ঔদ্ধত্যপূর্ণ আস্ফালনের প্রমাণ। সংসদ সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতেও যদি প্রশাসন ব্যর্থ হয়, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়—এ প্রশ্ন আজ স্বাভাবিকভাবেই সামনে এসেছে।’

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসনের পতন ঘটলেও ফ্যাসিবাদী মানসিকতা, সন্ত্রাসী নেটওয়ার্ক ও আধিপত্যবাদী অপশক্তিকে নির্মূল করার ক্ষেত্রে সরকারের দৃশ্যমান ও কার্যকর উদ্যোগের অভাব অত্যন্ত উদ্বেগজনক। বরং ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে বিভেদ ও অনৈক্যের সুযোগে পরাজিত ফ্যাসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে ওঠার সাহস পাচ্ছে। সরকার ফ্যাসিবাদী অপশক্তিকে কার্যকরভাবে মোকাবিলা করতে ব্যর্থ হলে এবং রাজনৈতিক পরিসরে তাদের পুনর্বাসনের সুযোগ তৈরি হতে দিলে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় সরকার এড়াতে পারে না।

এমপি নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে হামলার পেছনে বিগত ফ্যাসিবাদী শাসনের সঙ্গে সংশ্লিষ্ট কোনো গোষ্ঠীর সম্পৃক্ততা রয়েছে কি না, তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করার আহ্বান জানান খেলাফত মজলিসের মহাসচিব। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অর্জনকে নস্যাৎ করে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে আপসহীন অবস্থান বজায় রাখতে হবে; কোনো রাজনৈতিক সমীকরণ, ক্ষমতার হিসাব কিংবা কৌশলগত সুবিধার কারণে ফ্যাসিবাদী অপশক্তির প্রতি ন্যূনতম নমনীয়তা প্রদর্শনের কোনো সুযোগ নেই।

বিবৃতির শেষাংশে তিনি অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলায় জড়িত এবং নেপথ্যের পরিকল্পনাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে সংসদ সদস্যসহ দেশের সব নাগরিকের জানমালের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর আহ্বান জানান তিনি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!