• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পদ্মার এক কাতলের দাম ৫৭ হাজার টাকা, ওজন ২৩ কেজি পুলিশের গোপন তথ্য আ.লীগের পলাতক মন্ত্রীর কাছে, নজরদারিতে এসপির দুই ফোন এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে বোমা হামলা, খেলাফত মজলিসের নিন্দা গাজা গণহত্যায় সহায়তা, আইসিসিতে ট্রাম্প-রুবিওর বিচার চাইলেন মার্কিনিরা আ.লীগের পরিকল্পনায় কুষ্টিয়ার গ্রামের বাড়িতে আগুন: এমপি নুসরাত মুুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫ গাজায় হাসপাতালে ইসরাইলি হামলাকে ‘যুদ্ধাপরাধ’ আখ্যা ইসলামিক জিহাদের জলবায়ু সংকটে ক্ষতিগ্রস্ত দেশ অনুদান চায়, ঋণ নয় নীলফামারীতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস হিন্দু নারীর অন্ত্যেষ্টিক্রিয়ায় দরজা খুলে দিল মসজিদ

চাটখিলে নিখোঁজের ৫ দিন পর শ্বশুরবাড়ি থেকে শ্রমিক দল নেতার লাশ উদ্ধার

Reporter Name / ২০ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

নোয়াখালীর চাটখিলে নিখোঁজের পাঁচ দিন পর মোহাম্মদ রাসেল (২৮) নামের এক শ্রমিক দল নেতার মাটিচাপা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার ৮ নম্বর নোয়াখলা ইউনিয়নের সানখালী গ্রামের রেহান উদ্দিন হাজী বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।মৃত মোহাম্মদ রাসেল সিংবাহুড়া গ্রামের জমাদ্দার বাড়ির সিরাজুল ইসলামের ছেলে। তিনি উপজেলার ৮ নম্বর নোয়াখলা ইউনিয়নের শ্রমিক দলের নেতা ছিলেন।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাসেলের সঙ্গে তার স্ত্রী মুক্তা বেগমের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় ৬ নভেম্বর রাতে মুক্তা বেগম ফোন করে রাসেলকে তার বাবার বাড়িতে ডেকে নেন। এরপর থেকেই নিখোঁজ ছিলেন রাসেল। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি।এ ঘটনায় গত ৭ নভেম্বর রাসেলের বাবা সিরাজুল ইসলাম চাটখিল থানায় একটি জিডি করেন। এদিকে রাসেল নিখোঁজ হওয়ার পর থেকেই তার স্ত্রী মুক্তা বেগম ও শ্বশুরবাড়ির পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে যান বলে স্থানীয়রা জানান।বৃহস্পতিবার গভীর রাতে চাটখিল থানার ওসি আবদুল মোন্নাফের নেতৃত্বে পুলিশের একটি দল এবং চাটখিল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান রানাসহ স্থানীয় কয়েকজন ব্যক্তি রাসেলের শ্বশুরবাড়িতে যান। এ সময় বাড়ির একটি পরিত্যক্ত ও ভাঙা ঘর থেকে তীব্র দুর্গন্ধ বের হলে তাদের সন্দেহ হয়। পরে ঘরটিতে তল্লাশি চালিয়ে মাটিচাপা দেওয়া অবস্থায় রাসেলের লাশ দেখতে পান তারা। লাশটি পুরোনো লেপ-তোশক দিয়ে ঢেকে রাখা হয়েছিল।রাসেলের বাবা সিরাজুল ইসলাম বলেন, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।স্থানীয়দের ধারণা, পারিবারিক বিরোধের জেরে রাসেলকে হত্যা করে মরদেহ গুম করার উদ্দেশ্যে ঘরেই মাটিচাপা দিয়ে রাখা হয়েছিল। ঘটনার পর থেকে তার শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।এ বিষয়ে চাটখিল থানার ওসি আবদুল মোন্নাফ জানান, জিডি সূত্র ধরে রাত আনুমানিক ২টার দিকে রাসেলের শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘর থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। পরবর্তীতে আজ সকালে ময়নাতদন্তের জন্য লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!