• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
  • [gtranslate]

তৃতীয় সেঞ্চুরিতে এখন তামিমের পরই সাদমান

Reporter Name / ৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

রাতভর অপেক্ষাটা নিশ্চয়ই দীর্ঘ ছিল সাদমান ইসলামের!

সেঞ্চুরিটা কীভাবে করবেন, উদ্যাপনটা কীভাবে হবে— কল্পনায় হয়তো ভেসে উঠেছে সেসবও। তা বাস্তব করতে আজ আর সাদমানের অপেক্ষাটা দীর্ঘ হলো না। ৯৯ থেকে সেঞ্চুরিতে পৌঁছাতে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে দুই বল লেগেছে তাঁর। জশুয়া বিশপের দ্বিতীয় বলে দুই রান নিয়ে টেস্টে নিজের তৃতীয় সেঞ্চুরি পেয়ে যান সাদমান। তবে টেস্টে ১৭ ইনিংস পর পাওয়া এই সেঞ্চুরি বড় করতে পারেননি সাদমান। ১০৫ রানে টেস্টে বিশপের প্রথম শিকার হন।

.

তানজিদ হাসানের সঙ্গী হয়ে গতকাল সাদমান যখন তিনি ইনিংস উদ্বোধনে নামেন, তখন চ্যালেঞ্জ জানাচ্ছিলেন পেসাররা। সাদমানও যেন ঠিক করে রেখেছিলেন, নতুন বলটা খেলবেনই না। একের পর এক বল শুধু ‘লিভ’ করে গেছেন। ওয়েস্ট ইন্ডিজের বোলাররাও একটু একটু করে কেবল বিরক্তই হয়েছেন, কিন্তু সাদমান ধৈর্য হারাননি একেবারেই। ১৬তম বলে পেয়েছেন প্রথম রান। প্রথম বাউন্ডারি পেয়েছেন নবম ওভারে। সেটা বাংলাদেশেরও প্রথম বাউন্ডারি। শুরুর সেই পেস ব্যাটারির পর কাল ১১তম ওভার থেকে স্পিন শুরু করে ক্যারিবীয়রা।

.

বোলিংয়ে এসে প্রথম ওভারেই টার্ন পান চেজ। কিন্তু সাদমান সেটিও সামলে নিয়েছেন একটু একটু করে। ফিফটি পেতে লেগেছে ৯৪ বল। সেঞ্চুরি পেতে সবমিলিয়ে ২২১ বল। দীর্ঘ একটা অপেক্ষারও সাদমানের ইতি ঘটেছে এই সেঞ্চুরিতে।

.মিরপুর টেস্ট: সেঞ্চুরিয়ান সাদমান ফেরার পরই আউট হৃদয়.

টেস্টে বাংলাদেশের ওপেনার হিসেবে ১০ সেঞ্চুরি নিয়ে সবার ওপরে আছেন তামিম ইকবাল। কিন্তু আর কোনো ওপেনারের তিনটি সেঞ্চুরিও ছিল না। ইমরুল কায়েস ও মাহমুদুল হাসানের দুই সেঞ্চুরি ছাপিয়ে এখন তিন সেঞ্চুরি নিয়ে তালিকায় দ্বিতীয় সাদমান।

.

সেটি অবশ্য গতকালই হয়ে যেত পারত। কিন্তু আলোক স্বল্পতায় দুই দফায় খেলা আগেভাগেই বন্ধ হয়ে যাওয়ায় তা হয়নি। প্রায় এক ঘণ্টা আগে বন্ধ হয়ে যাওয়ায় আজ ৯৯ রান নিয়ে ব্যাট করতে নামতে হয় সাদমানকে। সেঞ্চুরিটা পেয়ে যেতে যেমন সময় লাগল না তেমনি তিন অঙ্কে পৌঁছানোর পর আউট হতেও সময় নেননি সাদমান। সেঞ্চুরি করে ১২টি বল খেলার পরই আউট হন। ২৩৪ বলে তাঁর ১০৫ রানের ইনিংসের ইতি ঘটে সেখানেই। ১১টি চার মারেন সাদমান।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!