• বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
তুরাগ দক্ষিন যুব জামায়াতের ইফতার মাহফিল তুরাগের ১৫ নং সেক্টরে রাজউকের জমি দখল করে অবৈধ ট্রাক স্ট্যান্ড তুরাগ দক্ষিন যুব বিভাগের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত রেডিক্যাল হাসপাতালের ‘ভয়ঙ্কর’ বিল! তুলা-স্যাভলনের ছোঁয়ায় ৫০০ টাকা! উত্তরা ফাউন্ডেশন স্কুল: দরিদ্র শিশুদের স্বপ্নের পাঠশালা তুরাগ দক্ষিনের যুব বিভাগের “প্রীতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫” অনুষ্ঠিত আমাদের উত্তরা ফাউন্ডেশন এর নতুন কমিটি গঠন: সভাপতি আলী হোসেন, সম্পাদক এলেন বিশ্বাস নতুন টেন্ডার প্রক্রিয়া জনসাধারণের জন্য হুমকির মুখে – দাবী ঠিকাদারদের জামায়াত-শিবিরের কারণে গণঅধিকার-এনসিপি ক্ষতিগ্রস্ত: রাশেদ খান পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের

তুরাগ দক্ষিন যুব জামায়াতের ইফতার মাহফিল

আলী হোসেন (শ্যামল) / ৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামী তুরাগ দক্ষিন থানার যুব বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ যুব বিভাগ দায়িত্বশীলদের উপস্থিতিতে ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়।

যুব বিভাগের সেক্রটারী জনাব মোস্তফা আসাদের সঞ্চালনায় এবং যুব বিভাগ সভাপতি জনাব মুহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরাগ দক্ষিন থানা আমীর ও ৫২ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাওলানা আবু বকর সিদ্দিক।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যুব সমাজ যেভাবে জুলাই বিপ্লবে ঝাপিয়ে পড়েছিলো সেভাবেই নিয়মিতভাবে সেবার ব্রত নিয়ে এলাকাবাসীর জন্য কাজ করে যেতে হবে। যুব বিভাগ সভাপতি জনাব মুহাম্মদ আতিকুর রহমান দায়িত্বশীলদের উদ্দেশ্যে বিভাগের ভবিষ্যৎ পরিকল্পনা ঘোষনা করেন ও তা বাস্তবায়নে দিক নির্দেশনা প্রদান করেন।

ইফতার মাহফিলে থানা সেক্রেটারী জনাব আহসান হাবিব, কর্ম পরিষদ সদস্য জনাব মোহাব্বত হোসাইন, বাইলজুরি ওয়ার্ড সভাপতি মাওলানা শহিদুল্লাহ, বাদালদি ওয়ার্ড সভাপতি জনাব মাহফুজ ইসলাম, বাউনিয়া উত্তর ওয়ার্ড সভাপতি জনাব রফিকুল ইসলাম, বাউনিয়া দক্ষিন ওয়ার্ড সভাপতি জনাব আবদুস সালাম মোল্লা, সেক্টর ১৭ ওয়ার্ড সভাপতি জনাব আবদুর রশিদ, পাকুরিয়া ওয়ার্ড সভাপতি জনাব মাসুদ, বিশিষ্ট ব্যবসায়ী জনাব শাহাদাত হোসাইন, বাইলজুরি যুব ইউনিট সভাপতি জনাব হাসিব ও সেক্রেটারী জনাব মহিউদ্দিন, বাদালদি যুব ইউনিট সভাপতি জনাব ইমরান ও সেক্রেটারী মামুন, পাকুরিয়া যুব ইউনিট সভাপতি জনাব শরীফ, বাউনিয়া উত্তর যুব ইউনিট সভাপতি জনাব সালেহীন, সেক্টর ১৭ যুব ইউনিট সভাপতি জনাব ওসমান ও সেক্রেটারী জনাব রেজাউল, বাউনিয়া দক্ষিন যুব ইউনিট সেক্রেটারী জনাব মিলন এবং সৈয়দ ইব্রাহিম হিরা ও জাহিদসহ বিভাগের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!