
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ১৭: ৫৬
হরমুজ প্রণালির পূর্বে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের সেনাবাহিনী। দেশটির সেনাবাহিনীর দাবি, আকাশসীমায় ড্রোনটির উপস্থিতি শনাক্ত করার পর দ্রুত পদক্ষেপ নিয়ে সেটি ধ্বংস করা হয়েছে। খবর আলজাজিরার।
বুধবার এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালির পূর্ব দিকে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন শনাক্ত করা হয়েছিল। পরে সময়মতো ও দ্রুত পদক্ষেপের মাধ্যমে ড্রোনটি ভূপাতিত করা হয়।
ইরানের সেনাবাহিনী জানিয়েছে, তাদের প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ড্রোনটির অবস্থান শনাক্ত করা হয় এবং সেটিকে ধ্বংস করা হয়েছে।
তবে ড্রোনটি ঠিক কোথা থেকে উড়েছিল, কী ধরনের অভিযান পরিচালনা করছিল কিংবা এটি ভূপাতিত করতে কোন প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
ঠিকানা: উত্তরা, ঢাকা ১২৩০