
ইরানের পার্লামেন্টের স্পিকার ও দেশটির প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, হরমুজ প্রণালি আর কখনোই যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধের আগের অবস্থায় ফিরবে না। বুধবার আল-জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।গালিবাফ জানান, তেহরানের পক্ষ থেকে যুদ্ধ অবসানে দেওয়া সাত দফা প্রস্তাবের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ এই নৌপথের তদারকি নিয়ে ইরান ও ওমানের মধ্যে একটি সমঝোতা হয়েছে।তিনি বলেন, ‘সেখানে কোনো উন্মুক্ত জলসীমা (আন্তর্জাতিক জলসীমা) নেই। ১৯৮২ সালের জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক কনভেনশনও (আনক্লস) এই প্রণালির ক্ষেত্রে প্রযোজ্য নয়। হরমুজ প্রণালির অভ্যন্তরীণ বিধিবিধান নির্ধারিত হবে এর দুই তীরবর্তী দেশ ইরান ও ওমানের আইন অনুযায়ী।’শান্তি আলোচনায় ইরানের সাত শর্তগালিবাফ বলেন, কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের কাছে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ইরান। এতে শান্তি আলোচনার জন্য তেহরানের সাতটি শর্ত তুলে ধরা হয়েছে। এখন ওয়াশিংটনের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে ইরান।তিনি বলেন, ‘এখন বল যুক্তরাষ্ট্রের কোর্টে।’ইরানের প্রধান আলোচকের ভাষ্য অনুযায়ী, দেশটির শর্তগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের আরোপ করা নৌ অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা ইরানি সম্পদ ছাড়, সব রণাঙ্গনে সংঘাত বন্ধ এবং যুদ্ধের অবসান ঘটেছে—এমন সুস্পষ্ট ঘোষণা দেওয়া।গালিবাফ বলেন, এসব দাবি জুনে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারকের অংশ ছিল। যুক্তরাষ্ট্রের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় বসার আগে এসব শর্ত বাস্তবায়ন করতে হবে।তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি অতিরিক্ত দাবি না তোলে এবং অবিশ্বাস তৈরি হয়—এমন আচরণ থেকে বিরত থাকে, তাহলে স্বাভাবিকভাবেই একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব।’ যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু তিনি আরো বলেন, ‘চুক্তির পথে সবচেয়ে বড় বাধা হলো যুক্তরাষ্ট্রের প্রতি আমাদের আস্থার অভাব।’নতুন করে সংঘাতের আশঙ্কাগালিবাফের দাবি, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাম্প্রতিক মস্কো সফরের সময় মার্কিন কর্মকর্তারা তাকে তেহরানের সঙ্গে সরাসরি আলোচনার বিষয়ে মধ্যস্থতা করার অনুরোধ জানিয়েছেন।ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন করে হামলার বিষয়ে সতর্ক করে তিনি বলেন, এমন পদক্ষেপ নিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারো পরাজয়ের মুখে পড়বেন। আগামী জানুয়ারিতে দায়িত্ব নিতে যাওয়া নতুন কংগ্রেসের কাছ থেকেও তাকে রাজনৈতিক চাপের মুখে পড়তে হবে।গালিবাফ বলেন, যুদ্ধও নয়, শান্তিও নয়—এমন অনিশ্চিত পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চায় ইরান। এ জন্য একটি টেকসই প্রতিরোধক্ষমতা গড়ে তোলার ওপর জোর দেন তিনি। এর মধ্যে সামরিক সক্ষমতা বৃদ্ধিও রয়েছে।ইয়েমেন সংঘাতে মধ্যস্থতার প্রস্তাবইয়েমেনে সৌদি সমর্থিত সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে চলমান সংঘাত প্রসঙ্গে গালিবাফ বলেন, এ বিষয়ে কারও হস্তক্ষেপ করা উচিত নয়। গাজায় ৭৭ বছর বয়সি শিক্ষক আইয়ুবের আত্মমর্যাদার লড়াই, প্রজন্ম গড়ার কারিগর দাঁড়ালেন খাবারের লাইনে আনসারাল্লাহ নামে পরিচিত হুথিদের প্রসঙ্গে তিনি বলেন, ‘ইয়েমেন সরকার ও সৌদি আরব—উভয় পক্ষ যদি আমাদের সহায়তা চায়, তাহলে তাদের মধ্যকার সংঘাত নিরসনে আমরা অবশ্যই সহযোগিতা করব।’এর আগে গত অক্টোবরে সৌদি আরবে ধারাবাহিক প্রাণঘাতী হামলার পর সৌদি আরব ও ইয়েমেনের হুথিদের মধ্যে আলোচনায় মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিল ইরান।সূত্র: আলজাজিরাআরএ
ঠিকানা: উত্তরা, ঢাকা ১২৩০