পবিত্র মাহে রমজানের শিক্ষা ও সংযমকে ধারণ করে সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ইফতারের আনন্দ ভাগ করে নিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শাহীন ভুঁইয়া। রাজধানীর উত্তরা ১২ নং সেক্টর এর পাশেই উত্তরা ফাউন্ডেশন স্কুলের সুবিধাবঞ্চিত শিশুর মাঝে তিনি ইফতার বিতরণ করেন।

বিকেলে ইফতার মাহফিল অনুষ্ঠানে শাহীন ভুঁইয়া নিজে উপস্থিত থেকে শিশুদের হাতে ইফতারের প্যাকেট তুলে দেন। ইফতারের মেন্যুতে শিশুদের পছন্দের চকলেট, জুস এবং পুষ্টিকর খাবারের ব্যবস্থা রাখা হয়েছিল। একবেলা ভালো মানের খাবার ও ভালোবাসা পেয়ে শিশুদের মুখে আনন্দের হাসি দেখা যায়।

ইফতার বিতরণ শেষে শাহীন ভুঁইয়া সাংবাদিকদের বলেন: "সমাজের সুবিধাবঞ্চিত এই শিশুরা আমাদেরই সন্তান। বিত্তবানদের সামান্য সহানুভূতি তাদের জীবনে বড় পরিবর্তন আনতে পারে। আমি ব্যবসায়িক ব্যস্ততার মাঝেও সবসময় চেষ্টা করি এই শিশুদের পাশে দাঁড়াতে। তাদের মুখে এই এক চিমটি হাসিই আমার সবচেয়ে বড় সার্থকতা।"

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা শাহীন ভুঁইয়ার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, সমাজের প্রতিটি সামর্থ্যবান মানুষ যদি এভাবে এগিয়ে আসেন, তবে কোনো শিশুই অবহেলিত থাকবে না।

উল্লেখ্য, শাহীন ভুঁইয়া দীর্ঘ দিন ধরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত। ইফতার বিতরণ ছাড়াও তিনি সুবিধাবঞ্চিতদের সহায়তায় নিয়মিত অবদান রেখে চলেছেন।
ঠিকানা: উত্তরা, ঢাকা ১২৩০