পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে মোহাম্মদপরে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের ওপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৬ আগষ্ট বুধবার বাদ যোহর স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী রয়েল এপার্টমেন্ট বিল্ডার্স লিমিটেডের ডিএমডি কাজী ইজহারুল হক সেতু’র উদ্যোগে তার মোহাম্মদপুরস্থ নিজস্ব বাসভবনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাসহ রয়েল এপার্টমেন্ট বিল্ডার্স লিমিটেডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ, মানবতা এবং তাঁর জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরেন। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া শেষে উপস্থিত সকলের জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়।
ঠিকানা: উত্তরা, ঢাকা ১২৩০