
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ১১: ২১
পোশাকশ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি হার নির্ধারণের সুপারিশ প্রণয়নের জন্য গঠিত নিম্নতম মজুরী বোর্ডের তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে।
আজ মঙ্গলবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন নিম্নতম মজুরী বোর্ডের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় । গতকাল সোমবার এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৩ নভেম্বর (সোমবার) সকাল ১১টা ৩০ মিনিটে রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের নিজস্ব সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
ঠিকানা: উত্তরা, ঢাকা ১২৩০