
উপজেলা প্রতিনিধি, চকরিয়া (কক্সবাজার)
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ০১: ৩১
কক্সবাজারের চকরিয়ায় বন্য হাতির আক্রমণে সৈয়দ আলম ফকির (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শনিবার সন্ধ্যায় উপজেলার উত্তর গয়ালমারা স্টেশনের পশ্চিম পাশের চিতারবিল নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত সৈয়দ আলম ফকির ভান্ডারির ঢেবা এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় গয়ালমারা স্টেশনের পশ্চিম পাশের চিতারবিল নামক এলাকায় জমিতে কাজ করছিলেন কৃষক সৈয়দ আলম ফকির। এ সময় হঠাৎ করে জঙ্গলের ভেতর থেকে খাবারের সন্ধানে ছুটে আসা একটি দলছুট হাতি তাকে আক্রমণ করে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। পরে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়।
চকরিয়া থানার নিয়ন্ত্রণাধীন হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শওকত হোসেন বলেন, ‘উত্তর হারবাংয়ে হাতির আক্রমণে এক ব্যক্তি নিহত হওয়ার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সেখানে পুলিশ পাঠানো হয়। পরে নিহতের লাশ উদ্ধার ও আইনি প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
ঠিকানা: উত্তরা, ঢাকা ১২৩০