
বাংলাদেশ ০ : ০ ভুটান
প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধের প্রথম দশ মিনিটেও ক্রস–নির্ভর ফুটবল খেলেছে বাংলাদেশ। তবে ভুটানের রক্ষণও বেশ জমাট। গোলের সুযোগ তৈরি কঠিন করে রেখেছে দলটি।
.
দ্বিতীয়ার্দের শুরুতেই ফাহামিদুল ইসলামকে নামিয়েছেন বাংলাদেশ কোচ টমাস ডুলি। তুলে নিয়েছেন ফয়সাল আহমেদ ফাহিমকে।
.
প্রথমার্ধের খেলা শেষ। ম্যাচ শুরু হয়েছিল যেখানে, সেই ০–০ স্কোরলাইনই আছে এখনও।
গোল না হওয়ায় ভুটানের অবশ্য মন খারাপের কারণ নেই। বাংলাদেশের গোলমুখে মাত্র একটি শটই নিতে পেরেছে দলটি। বাকি সময়ে ব্যস্ত ছিল বাংলাদেশের আক্রমণ–প্রতিহতের কাজে।
শুরু থেকে আক্রমণাত্মক খেলা বাংলাদেশ গোলের সম্ভাবনা তৈরি করেছিল বেশ কয়েকটি। তবে বিশ্বনাথের একাধিক মিস আর ভুটান রক্ষণের দৃঢ়তায় কোনোটিই গোলে পরিণত হয়নি।
শুরুতে বাংলাদেশ উইং থেকে ক্রসে আক্রমণ তৈরি করেছে বেশি, পরের দিকে দেখা গেছে মাঝমাঠ থেকে খেলা তৈরি করে অথবা লং শটে চেষ্টা করতে।
প্রথমার্ধে বল বাংলাদেশের দখলে ছিল ৬৪ শতাংশ, ভুটানের ৩৬। মোট শট বাংলাদেশ নিয়েছে ১২টি, ভুটান ৪টি। লক্ষ্যে শট অবশ্য দুই দলেরই দুটি করে।
.
বাংলাদেশ ০ : ০ ভুটান
৪৪ মিনিটে ফ্রি কিক নিয়েছিলেন জামাল। হেডে বল পেছনে পাঠিয়েছেন শমিত সোম। গোলমুখে ছিলেন জিদান ইউসুফ ও সাদ উদ্দিন। দুজনের কেউই বল মাথায় ছোঁয়াতে পারেননি। ঠিকঠাক নাগালই পাননি। বাংলাদেশ সম্ভাবনা জাগিয়ে গোলহীন থাকল আরও একবার।
.
বাংলাদেশ ০ : ০ ভুটান
৪০ মিনিটে ম্যাচে প্রথমবার লক্ষ্যে শট নিতে পেরেছে ভুটান। বাংলাদেশ গোলকিপার মেহেদী হাসানের জন্য অবশ্য খুব বড় পরীক্ষা ছিল না। বলের গতিবিধি বুঝে ঝাঁপিয়ে বল হাতে নিয়েছেন তিনি।
.
বাংলাদেশ ০ : ০ ভুটান
৩৯তম মিনিটেও সুযোগ নষ্ট করলেন বিশ্বনাথ। সামনে ছিলেন শুধু ভুটান গোলকিপার। একটু কোনাকুনি শট, সেটিই লক্ষ্য রাখতে পারেননি।
.
মাথায় আঘাত পাওয়ায় মাঠের বাইরে যেতে হয়েছিল অর্গিয়েন ওয়াংচুককে। এবার একটি অ্যাম্বুলেন্সে এসে তাঁকে হাসপাতালে নিয়ে গেছে।
.
বাংলাদেশ ০ : ০ ভুটান
২৫তম মিনিটে এল আরও একটি সুযোগ। এবারও নষ্ট। প্রায় ফাঁকায় থাকা বিশ্বনাথ জটলার জাল ভেদ করতে গিয়ে বল মেরেছেন পোস্টের বাইরে দিয়ে।
.
বাংলাদেশ ০ : ০ ভুটান
১৮তম মিনিটে সুযোগ তৈরি হয়েছিল বিশ্বনাথের সামনে। রাকিবের ক্রস পেয়েছিলেন দূরের পোস্টে। তাঁর হেড পোস্টের বাইরে দিয়ে চলে গেছে। রাইট ব্যাক হলেও আজ বিশ্বনাথ খেলছেন সেন্টার ফরোয়ার্ড হিসেবে।
.
বাংলাদেশ ০ : ০ ভুটান
বল দখলে নিতে উঁচুতে লাফিয়েছিলেন অর্গিয়েন ওয়াংচুক। তবে বাংলাদেশের এক ডিফেন্ডারের সঙ্গে মাথার সংঘর্ষে তিনি পড়ে যান। চিকিৎসার জন্য তাঁকে টাচলাইনের বাইরে নিয়ে যাওয়া হয়েছে।
.
বাংলাদেশ ০ : ০ ভুটান
ষষ্ঠ মিনিটেই গোলের সম্ভাবনা তৈরি করেছে বাংলাদেশ। ডান দিক থেকে রাকিব ক্রস বাড়িয়েছেন বক্সে থাকা বিশ্বনাথের দিকে। তবে বিশ্বনাথের কাছে যাওয়ার আগেই বল ক্লিয়ার করেন ভুটানের ডিফেন্ডার। যদিও বক্সের বাইরে পেয়ে জোরাল শট নেন জামাল ভুঁইয়া। তবে সেই চেষ্টাও রুখে যায় ভুটান রক্ষণে।
.
মেহেদী হাসান শ্রাবণ, সাদ উদ্দিন, জিদান ইউসুফ, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, জামাল ভূঁইয়া, শমিত সোম, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম।
.
ম্যাচ শুরুর ১৫ মিনিট আগে ট্রফি উন্মোচন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তাঁর বড় পরিচয়, বাংলাদেশের একমাত্র সাফজয়ী দলের গোলকিপার তিনি।
.
শেষ মুহূর্তে একাদশে একটি পরিবর্তন আনতে হয়েছে বাংলাদেশ কোচকে। ওয়ার্ম আপের সময় চোট পাওয়ায় তপু বর্মণ শুরুর একাদশে নেই। যদিও ঠিক কী ধরনের চোট, স্পষ্ট করেননি কোচ।
অধিনায়কত্বের বাহুবন্ধনী জামাল ভূঁইয়ার হাতে। তপুর জায়গায় নেমেছেন কাজেম শাহ।
.
সাফ চ্যাম্পিয়নশিপ–২০২৬–এ নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ ভুটান। ম্যাচের তাৎক্ষণিক ঘটনাপ্রবাহ জানতে চোখ রাখুন এখানে।
ঠিকানা: উত্তরা, ঢাকা ১২৩০