
কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ছিনতাইয়ের হুমকিকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বুধবার সকালে মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান ছিনতাইয়ের হুমকি দেওয়া হয়েছে বলে খবর পাওয়া যায়।সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানায়, বিমানটির শৌচালয়ের আয়নায় ছিনতাইয়ের হুমকি-সংবলিত একটি বার্তা লেখা দেখতে পান সংশ্লিষ্টরা। উড়োজাহাজটি উড্ডয়নের প্রস্তুতি নেওয়ার সময় বিষয়টি নজরে আসে। এরপরই দ্রুত এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) বিষয়টি জানান পাইলট। গুপ্তচরবৃত্তি সন্দেহে যুক্তরাজ্যে মার্কিন সেনাসদস্য গ্রেপ্তার ঘটনার পর বিমানটিকে বিমানবন্দরের একটি নির্দিষ্ট নিরাপত্তা এলাকায় সরিয়ে নেওয়া হয়। সেখানে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (সিআইএসএফ) এবং বিমানবন্দরের বিশেষ নিরাপত্তাকর্মীরা তল্লাশি অভিযান শুরু করেন। কোনো সন্দেহজনক বস্তু রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন নিরাপত্তাকর্মীরা। ইয়েমেনে সৌদি জোট ও হুথিদের পাল্টাপাল্টি হামলা, ব্যাপক প্রাণহানির দাবি এদিকে, কে বা কারা উড়োজাহাজের আয়নায় ওই হুমকিবার্তা লিখেছে এবং এর নেপথ্যে কারা রয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলো। বিমানবন্দর চত্বরের পাশাপাশি বিমানের ভেতরে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছেন।সূত্র: এনডিটিভিআরএ
ঠিকানা: উত্তরা, ঢাকা ১২৩০