
ইরানের পক্ষ থেকে প্রাণনাশের হুমকির মুখে নিজ বাসভবন ছেড়ে একটি সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।বিষয়টি সম্পর্কে অবগত তিন ব্যক্তির বরাত দিয়ে সংবাদপত্রটি জানায়, ইরানের পক্ষ থেকে জীবননাশের হুমকির মুখে বেসেন্ট তার বাসা ছেড়ে সামরিক ঘাঁটিতে অবস্থান নিয়েছেন। ইরান যুদ্ধে অর্থায়ন বন্ধের পরিকল্পনা ডেমোক্র্যাটদের: মার্কিন সিনেটর প্রতিবেদনে বলা হয়, বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের লক্ষ্য করে ইরানের পরিকল্পিত হামলার হুমকি আরও অগ্রসর পর্যায়ে পৌঁছেছে বলে মনে করছেন মার্কিন কর্মকর্তারা। বেসেন্টকে ঘিরে পাওয়া গোয়েন্দা তথ্যও তাদের এই মূল্যায়নের অন্যতম ভিত্তি।গত আগস্ট থেকে ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের অর্থনৈতিক চাপ সৃষ্টির অভিযানে নেতৃত্ব দিয়ে আসছেন বেসেন্ট। নিষেধাজ্ঞা জোরদার এবং বাণিজ্যপথে বিধিনিষেধ আরোপের মাধ্যমে তেহরানকে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করাই এ অভিযানের মূল লক্ষ্য। ইরান ইস্যুতে নেতানিয়াহু-ট্রাম্পের উত্তপ্ত বাক্যবিনিময় এদিকে, দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক বিবৃতিতে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ‘ইরানি শাসকগোষ্ঠীর হুমকিতে বেসেন্ট দমে যাবেন না।’তবে বেসেন্টের বিরুদ্ধে আসা হুমকির প্রকৃত মাত্রা বা সুনির্দিষ্ট ভয়াবহতা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।সূত্র: আলজাজিরাআরএ
ঠিকানা: উত্তরা, ঢাকা ১২৩০