পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে রাজধানীর উত্তরায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ‘ঈদ উপহার’ সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘আমাদের উত্তরা ফাউন্ডেশন’। সোমবার (১৬ মার্চ) বিকেলে উত্তরা ১৫ নং সেক্টর লেক সংলগ্ন উত্তরা ফাউন্ডেশন স্কুল মাঠে এক উৎসবমুখর পরিবেশে এই বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আলী হোসেন শ্যামল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সদস্য সচিব মোঃ কামরুল জামান, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ শিমুল আহমেদ, তুরাগ থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুস সালাম এবং ৫২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবি সিদ্দিক।

এছাড়াও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান ও মোনালিসা মুন্নি। অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সাথে সঞ্চালনা করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি দেওয়ান আরিফুল ইসলাম। পুরো কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তুরাগ থানা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ ছিদ্দিকুর রহমান এবং সদস্য সচিব মোঃ সানজিদ মাহমুদ সুমন।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, আমাদের উত্তরা ফাউন্ডেশন এর প্রচার সম্পাদক, ফজলে এলাহি, আইন বিষয়ক সম্পাদক সানজিদা জানান এনি, অর্থ সম্পাদক হোসনে আরা আঁখি, মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা আবিদা রহমান রূপা।

উপহার সামগ্রী বিতরণ শেষে সভাপতির বক্তব্যে আলী হোসেন শ্যামল বলেন, "আমাদের উত্তরা ফাউন্ডেশন সবসময়ই স্থানীয় উন্নয়ন এবং আর্তমানবতার সেবায় কাজ করে আসছে। এই ঈদ উপহার বিতরণের মাধ্যমে আমরা চেয়েছি এলাকার সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে। আমাদের এই সেবামূলক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।"

অনুষ্ঠানে কয়েক শতাধিক পরিবারের হাতে ঈদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংগঠনের কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
ঠিকানা: উত্তরা, ঢাকা ১২৩০