• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:০১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী উত্তরা পাসপোর্ট অফিসের সামনে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, দালাল চক্রের ১৩ সদস্যের কারাদণ্ড উত্তরার মুগ্ধ মঞ্চে শহীদ পরিবারবর্গের অংশগ্রহণে জুলাই এক্সিভিশনের উদ্বোধন উত্তরায় র‍্যাবের গোপন বন্দিশালা পরিদর্শনে ট্রাইব্যুনাল প্রতিনিধিদল উত্তরখান মাজার রোডের নরকযন্ত্রণা মুক্তি পেতে কলমের বদলে হাতে প্ল্যাকার্ড তুলে নিলেন শিক্ষক তিতাসের গ্যাস গায়েব: সিলিন্ডারের চড়া দামে মাটির চুলায় ফিরছে নিম্নবিত্ত জনবান্ধব নেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে ৫২ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চায় তুরাগবাসী পোলাও চালের লাগামহীন দাম: রপ্তানি অনুমোদন নাকি সিন্ডিকেটের কারসাজি! প্রবাসীদের লাশ আনতে কোনো খরচ নেবে না ইউএস-বাংলা এয়ারলাইন্স

রাজধানীতে ২ বছরের শিশু ধর্ষণের শিকার; অভিযুক্ত ১০ বছরের কিশোর

Reporter Name / ৮৭ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

 

রাজধানীর দক্ষিণখান থানা এলাকায় দুই বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। মুমূর্ষু অবস্থায় শিশুটিকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার (৬ জুলাই) দুপুর আনুমানিক দেড়টার দিকে দক্ষিণখানের কাওলা শেখবাড়ি এলাকার হাজি উদ্দিনের ভাড়াটিয়ার বাসায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

 

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটির অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ২১২ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। ভুক্তভোগী পরিবারের গ্রামের বাড়ি নরসিংদী জেলায়।

 

গোয়েন্দা পুলিশের একটি বার্তা এবং ভুক্তভোগী শিশুর মামার বক্তব্য থেকে জানা যায়:শিশুটির মা পেশায় একজন গৃহকর্মী। ঘটনার সময় তিনি শিশুকে বাসায় ঘুম পাড়িয়ে রেখে বাইরে কাজে গিয়েছিলেন।

 

দুপুর আনুমানিক আড়াইটার দিকে কাজ শেষে বাসায় ফিরে তিনি দেখতে পান, শিশুটি রক্তাক্ত ও বিবস্ত্র অবস্থায় বিছানায় পড়ে আছে।

পরবর্তীতে শিশুটিকে জিজ্ঞেস করা হলে, সে ইশারা-ইঙ্গিতে পাশের বাসার ১০ বছর বয়সী এক কিশোরের দিকে নির্দেশ করে।

 

ঘটনার সময় ভুক্তভোগী শিশুর মা বাসার বাইরে ছিলেন। শিশুটির অবস্থা বর্তমানে আশঙ্কাজনক এবং তাকে ঢামেক হাসপাতালে জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে। অভিযুক্ত হিসেবে পাশের বাসার এক ১০ বছর বয়সী শিশুর নাম উঠে এসেছে।

 

ঘটনার পর পরই শিশুটিকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

দক্ষিনখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শরিফুল ইসলাম বলেন বিষয়টি তদন্ত ধীন প্রক্রিয়ার মাধ্যমে মামলাটি রুজু করা হবে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!