• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী উত্তরা পাসপোর্ট অফিসের সামনে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, দালাল চক্রের ১৩ সদস্যের কারাদণ্ড উত্তরার মুগ্ধ মঞ্চে শহীদ পরিবারবর্গের অংশগ্রহণে জুলাই এক্সিভিশনের উদ্বোধন উত্তরায় র‍্যাবের গোপন বন্দিশালা পরিদর্শনে ট্রাইব্যুনাল প্রতিনিধিদল উত্তরখান মাজার রোডের নরকযন্ত্রণা মুক্তি পেতে কলমের বদলে হাতে প্ল্যাকার্ড তুলে নিলেন শিক্ষক তিতাসের গ্যাস গায়েব: সিলিন্ডারের চড়া দামে মাটির চুলায় ফিরছে নিম্নবিত্ত জনবান্ধব নেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে ৫২ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চায় তুরাগবাসী

বিশেষ ব্যবস্থায় এইচএসসি পরীক্ষা নেওয়া হলো করোনা আক্রান্ত শিক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক / ৫৪৮ Time View
Update : শুক্রবার, ২৭ জুন, ২০২৫

করোনা ভাইরাসে আক্রান্ত হলেও থেমে থাকেনি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর পথচলা। স্বাস্থ্যবিধি মেনে কুমিল্লার চান্দিনায় এক শিক্ষার্থীকে আলাদা কক্ষে বসিয়ে এইচএসসি পরীক্ষা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের পরীক্ষায় অংশ নেন চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের ওই শিক্ষার্থী। কেন্দ্র ছিল চান্দিনা রেদওয়ান আহমেদ কলেজ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল হক দেশ রূপান্তরকে বলেন, স্বাস্থ্যবিধি নিশ্চিত করে কেন্দ্রের নিচতলায় আলাদা কক্ষে পরীক্ষার্থীর জন্য সব ব্যবস্থা করা হয়। সবার শেষে তাকে কেন্দ্রে আনা হয় এবং পরীক্ষা শেষে সবার পরে বের করে দেওয়া হয়।

ইউএনও আরও জানান, পরীক্ষার খাতা, প্রশ্নপত্র ও অন্যান্য সামগ্রী যথারীতি সরবরাহ করা হয়েছে। পরীক্ষার সময় একজন শিক্ষক কক্ষে পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন।

এ বিষয়ে কুমিল্লার জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার বলেন, এইচএসসি পরীক্ষা চলাকালীন কেন্দ্রের ভেতরে ও বাইরে স্বাস্থ্যবিধি ও আইনশৃঙ্খলা রক্ষায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের কঠোর নজরদারি থাকবে।

চান্দিনার শিক্ষা মহলে বিষয়টি ইতিবাচক উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। করোনা পরিস্থিতিতেও যাতে শিক্ষার্থীরা নিরাপদে পরীক্ষা দিতে পারে, তা নিশ্চিত করতে প্রশাসনের এমন উদ্যোগ প্রশংসিত হচ্ছে।

 

 

 

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!