• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী উত্তরা পাসপোর্ট অফিসের সামনে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, দালাল চক্রের ১৩ সদস্যের কারাদণ্ড উত্তরার মুগ্ধ মঞ্চে শহীদ পরিবারবর্গের অংশগ্রহণে জুলাই এক্সিভিশনের উদ্বোধন উত্তরায় র‍্যাবের গোপন বন্দিশালা পরিদর্শনে ট্রাইব্যুনাল প্রতিনিধিদল উত্তরখান মাজার রোডের নরকযন্ত্রণা মুক্তি পেতে কলমের বদলে হাতে প্ল্যাকার্ড তুলে নিলেন শিক্ষক তিতাসের গ্যাস গায়েব: সিলিন্ডারের চড়া দামে মাটির চুলায় ফিরছে নিম্নবিত্ত জনবান্ধব নেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে ৫২ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চায় তুরাগবাসী

‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক / ২৪২ Time View
Update : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

গাজীপুরের টঙ্গীতে দুই শিশুকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। তারা হলো মালিহা আক্তার (৬) ও আবদুল্লাহ (৪)। মালিহা ও আবদুল্লাহ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার তাতুয়াকান্দি গ্রামের বাসিন্দা মালয়েশিয়া প্রবাসী আব্দুল বাতেন মিয়া ও সাহেলা বেগম দম্পতির ছেলে-মেয়ে।

শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে টঙ্গীর আরিচপুর (জামাই বাজার) এলাকার সেতু ভিলার আটতলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট বাসা থেকে দুই ভাই-বোনের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।

 

পুলিশ জানায়, পরিবার নিয়ে টঙ্গীর জামাই বাজার এলাকার ওই ভবনের ফ্ল্যাটে ভাড়া থাকেন বাতেন মিয়া। ফ্ল্যাটের মেঝেতে দুই শিশুর মরদেহ পাশাপাশি পড়ে ছিল। শিশুদের গলা, বুক, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষতচিহ্ন রয়েছে। ওই দম্পতির তিন সন্তানের মধ্যে বড় মেয়ে নানার বাড়িতে ছিলেন।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, বাতেন মিয়া দুপুরের পর বাসা থেকে বের হয়ে স্থানীয় মার্কেটে যান। বিকাল সাড়ে ৫টার দিকে হঠাৎ মোবাইল ফোনে খবর পান তার শিশু ছেলে ও মেয়েকে কে বা কারা কুপিয়ে হত্যা করে পালিয়ে গেছে।

অপরদিকে শিশুদের মা সাহেলা বেগম বলছেন, ‘তিনি দুপুরের পর নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। ঘুম থেকে উঠে দেখেন তার শিশু ছেলে ও মেয়েকে কে বা কারা কুপিয়ে হত্যা করে পালিয়ে গেছে।’

ওসি আরও বলেন, ‘দুই শিশুকে হত্যার ঘটনা রহস্যজনক মনে হচ্ছে। মা-বাবার কথাবার্তায় অসংলগ্নতা রয়েছে। এ কারণে তাদের দুজনকেই পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।

ধারণা করা হচ্ছে, বিকাল ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে দুর্বৃত্তরা ফ্ল্যাটে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে শিশুদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। হত্যার কারণ উদঘাটনে তদন্ত চলছে।’

 

 

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!