• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী উত্তরা পাসপোর্ট অফিসের সামনে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, দালাল চক্রের ১৩ সদস্যের কারাদণ্ড উত্তরার মুগ্ধ মঞ্চে শহীদ পরিবারবর্গের অংশগ্রহণে জুলাই এক্সিভিশনের উদ্বোধন উত্তরায় র‍্যাবের গোপন বন্দিশালা পরিদর্শনে ট্রাইব্যুনাল প্রতিনিধিদল উত্তরখান মাজার রোডের নরকযন্ত্রণা মুক্তি পেতে কলমের বদলে হাতে প্ল্যাকার্ড তুলে নিলেন শিক্ষক তিতাসের গ্যাস গায়েব: সিলিন্ডারের চড়া দামে মাটির চুলায় ফিরছে নিম্নবিত্ত জনবান্ধব নেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে ৫২ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চায় তুরাগবাসী পোলাও চালের লাগামহীন দাম: রপ্তানি অনুমোদন নাকি সিন্ডিকেটের কারসাজি! প্রবাসীদের লাশ আনতে কোনো খরচ নেবে না ইউএস-বাংলা এয়ারলাইন্স

নরসিংদীর প্রথম শহীদ তাহমিদ আসলে কার? জনমনে প্রশ্ন!

নিজস্ব প্রতিবেদক / ২৩২ Time View
Update : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত নরসিংদীর প্রথম শহীদ কিশোর তাহমিদ ভূঁইয়াকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক টানাটানি। নিজের দলের কর্মী দাবি দুই দলের মধ্যে চলছে প্রকাশ্য রাজনৈতিক প্রতিযোগিতা। তাহমিদ আসলে কোন দলের?

সম্প্রতি তাহমিদকে সদস্য দাবি করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখা একটি ব্যানার প্রকাশ করে। ইসলামী ছাত্র আন্দোলন নরসিংদী জেলা শাখার ঐ ব্যানারে উল্লেখ করা হয়েছে ২৪-এর গণঅভ্যুত্থানে নরসিংদী জেলার প্রথম শহীদ ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সদস্য তাহমিদ।

ইতিমধ্যে ব্যানারটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। একইসঙ্গে তাদের পক্ষ থেকে তাহমিদের সদস্য ফরমের প্রমাণও প্রকাশ করা হয়েছে। তবে এ দাবিকেও নিছক রাজনৈতিক অপচেষ্টা হিসেবে দেখছেন অনেকে।

ব্যানারটি পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তীব্র সমালোচনার ঝড় বইছে জেলা জুড়ে। নেটিজেনদের অনেকেই বলছেন, ‘একজন শহীদ কিশোরকে নিজেদের স্বার্থে রাজনীতিতে জড়ানো অমানবিক।’

 

এর আগেই জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্র থেকে তাহমিদকে নিজেদের শহীদ কর্মী দাবি করে ১৪২ জন শহীদ তালিকায় তার নাম প্রকাশ করে। সেখানে বলা হয়, তাহমিদ নরসিংদী জেলা ছাত্রদলের সদস্য ছিলেন এবং পরিবারের পক্ষ থেকে বিএনপির সঙ্গে সম্পৃক্ত।

তবে তাহমিদের পরিবার সেই দাবি সাফ অস্বীকার করে। তার বাবা রফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, “আমার ছেলে তাহমিদ কিংবা আমার পরিবারের কেউই কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত নই। তাহমিদ নিজেও আন্দোলনে যাওয়ার কয়েকদিন আগে খাতায় লিখে গেছে—সে কোনো রাজনীতির সঙ্গে জড়িত নয়। সেই খাতা এখনো আমাদের বাসায় আছে।”

তাহমিদের পরিবার আরও বলছে, ছেলে শুধুই একজন শিক্ষার্থী ও ক্রিকেটপ্রেমী কিশোর ছিল। স্কুল আর খেলার মাঠ ছাড়া অন্য কোথাও সে সময় দিত না।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এই ঘটনাকে কেন্দ্র করে সমালোচনা করছেন। অনেকেই লিখছেন, তাহমিদ কোনো রাজনৈতিক দলের কর্মী ছিল না। শুধুমাত্র একজন মেধাবী শিক্ষার্থী ছিল। “আপনারা তাকে নিয়ে লাশের রাজনীতি করবেন না! এতে তার আত্মা কষ্ট পাবে।”

অনেকে আবার লিখেছেন, নবম শ্রেণির ছাত্র তাহমিদ কার? শহীদ হয়েও মুক্তি মিলছে না রাজনীতির ব্যবসা থেকে।

অনেকে বলছেন, ছাত্রদলের শহীদ তালিকায়ও তাঁর নাম আছে। একটি নির্বিষ, রাজনীতি-বিমুখ কিশোরের লাশ নিয়েও কেন রাজনৈতিক দাবিদাওয়া চলে? ‘নিহতের পরিবার যেখানে রাজনৈতিক সম্পৃক্ততা অস্বীকার করছে, সেখানে সংগঠনগুলো কেন মরদেহের ওপর দিয়ে রাজনীতি করতে চায়?’

কেউ লিখেছেন, তাহমিদ সাধারণ ছাত্র। তাকে দলের করে নিয়ে ছোট করার অপরাজনীতি বন্ধ করা উচিত। তাহমিদ কোনো দলের আহ্বানে বা দলের জন্য আন্দোলনে আসেনি। তাকে নির্দিষ্ট দলের করে নিয়ে অপরাজনীতি করা হচ্ছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ জুলাই, বৃহস্পতিবার বিকালে নরসিংদী শহরের জেলখানার মোড় এলাকায় কোটা সংস্কারের দাবিতে চলা আন্দোলনের একপর্যায়ে পুলিশের রাবার বুলেটের আঘাতে ঘটনাস্থলেই শহীদ হন নবম শ্রেণির শিক্ষার্থী তাহমিদ ভূঁইয়া (১৫)।

 

নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের নন্দীপাড়া গ্রামের বাসিন্দা তাহমিদ ভূঁইয়া। স্থানীয় নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমসের শিক্ষার্থী। তিন ভাইবোনের মধ্যে সে ছিল বড়। তার বাবার পেশা পল্লিচিকিৎসক, মা গৃহিণী। তাহমিদের স্বপ্ন ছিল ক্রিকেটার হওয়া।

জনমনে প্রশ্ন, দেশের জন্য মুক্তির জন্য অধিকার আদায়ের এই আন্দোলনে কিশোর তাহমিদ নিজের জীবনকে উৎসর্গ করেছে। এসব শহীদের ত্যাগের বিনিময়ে পতন হয়েছে স্বৈরাচার শেখ হাসিনার। অথচ আজ তাদের নিয়ে চলছে রাজনৈতিক দ্বন্দ্ব। তাহমিদ আসলে কার?

 

 

 

 

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!